সাম্প্রদায়িক সম্প্রীতি
শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রীর
দেশের মানুষের মধ্যে অশান্তি ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের বাইরে থেকে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য এবং উস্কানিমূলক বক্তব্য সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
পাবনায় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র বিতরণ করলেন ছাত্রদল নেতা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। সম্প্রীতি সুদৃঢ় করতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয়।
নড়িয়ায় রামঠাকুরের ৪শ' বছরের পুরোনো মঠ ভাঙার অভিযোগ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক এলাকায় শ্রীশ্রী সত্যনারায়ণ সেবামন্দিরের প্রায় ৪০০ বছরের পুরোনো একটি ভবন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি বিশ্বনাথ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র রায়ের বিরুদ্ধে এক্সকাভেটর দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন মন্দির কমিটির সদস্য, স্থানীয় বাসিন্দা ও ভক্তরা। তাঁদের দাবি, ভবনটির সঙ্গে সাধক শ্রীশ্রী রামঠাকুরের স্মৃতি জড়িয়ে ছিল। তবে মন্দির কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় অপসারণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে এবং পারস্পরিক সৌহার্দ্যই দেশের মূল শক্তি বলে মন্তব্য করেছেন মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। কুমিল্লায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নরসিংদীতে জন্মাষ্টমী: সম্প্রীতির বন্ধনে আনন্দ র্যালি ও আলোচনা সভা
নরসিংদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। এ উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, মঙ্গলদীপ প্রজ্বলন ও একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বর্ণিল এই উৎসবে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত অংশ নেন।
সম্প্রীতির বন্ধন রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর
বাংলাদেশে অশুভ শক্তিকে হটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার মানিকগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।